ঢাকা ০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সংস্কারের অভাবে বেহাল সৌম্য-মোস্তাফিজের স্মৃতিবিজড়িত মাঠ Logo মনিরামপুরে পূর্বশত্রুতার জেরে কামরুজ্জামানকে কুপিয়ে জখম Logo ৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন গণিত শিক্ষক সোহরাব উদ্দিন Logo রাইস ট্রান্সপ্লান্টারে আধুনিক ধান চাষ: ডুমুরিয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত Logo কেশবপুরে দরিদ্র নারী, অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ Logo টাকা চুরির অপবাদে সাজমীর হত্যা: এজাহারভুক্ত দুই আসামি গ্রেপ্তার Logo খুলনায় ফখরুল হত্যা মামলার আসামি আব্দুর রহমান গ্রেপ্তার Logo দুর্গাপূজার ছুটিতে টানা ৮ দিন বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ Logo প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমানের স্মরণসভা Logo তালায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স
৩৮ ঘণ্টা ধরে জিরো লাইনে ১০ জন

বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফের পুশইন চেষ্টা

পঞ্চগড় সংবাদদাতা
  • আপডেট সময় : ০৭:০২:৩৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • / ৯৫ বার পঠিত

পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে ১০ জন নারী-পুরুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টার ঘটনায় উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ওই প্রচেষ্টা প্রতিহত করলেও টানা প্রায় ৩৮ ঘণ্টা ধরে তারা সীমান্তের জিরো লাইনে অবস্থান করছেন। এ সময় রোদ-বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে মানবেতর জীবনযাপন করছেন তারা।

গতকাল শুক্রবার (৫ জুন) ভোররাতে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি সূত্রে জানা গেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ১০ জন নারী-পুরুষকে বাংলাদেশে প্রবেশ করিয়ে দেওয়ার চেষ্টা চালায়। তবে আন্তর্জাতিক সীমান্ত আইন ও বিদ্যমান প্রটোকল অনুসরণ করে বিজিবি তাদের প্রবেশে বাধা দেয়।

ঘটনার পর বিজিবি বিএসএফের এ ধরনের একতরফা কর্মকাণ্ডের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায়। পরিস্থিতি নিরসনে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো সমাধান হয়নি। এদিকে জিরো লাইনে আটকে পড়া ব্যক্তিদের নিয়ে মানবিক সংকট তৈরি হয়েছে। খোলা আকাশের নিচে টানা ৩৮ ঘণ্টা অবস্থান করায় তারা চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সীমান্তে পুশইনের মতো ঘটনা আন্তর্জাতিক সম্পর্ক ও সীমান্ত ব্যবস্থাপনার জন্য উদ্বেগজনক। তারা কূটনৈতিক পর্যায়ে দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান দাবি করেছেন। সংশ্লিষ্টরা মনে করেন, দেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবির দৃঢ় অবস্থান প্রশংসনীয়। একই সঙ্গে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার নীতিমালা অনুসরণ করে বিষয়টির দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন তারা।

ট্যাগস :

৩৮ ঘণ্টা ধরে জিরো লাইনে ১০ জন

বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফের পুশইন চেষ্টা

আপডেট সময় : ০৭:০২:৩৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬