ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিতর্কের মুখে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ১১:৪৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • / ৭১ বার পঠিত

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্র পরিচালিত ভ্রাম্যমাণ গ্রন্থাগারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের বিভিন্ন ব্যক্তিকে নিয়ে প্রকাশিত বই পাওয়া যাওয়াকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বইগুলো সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

বুধবার দুপুরে রাজশাহী কলেজ ক্যাম্পাসে অবস্থানরত বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ গ্রন্থাগারের গাড়িতে এসব বই দেখতে পান ছাত্রদলের নেতাকর্মীরা। তারা বইগুলো নিয়ে আপত্তি জানিয়ে বিষয়টি প্রশাসনের নজরে আনেন। পরে গ্রন্থাগারের গাড়িটি জেলা প্রশাসকের কার্যালয়ে নেওয়া হয়।

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের নির্দেশনার পর বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ গ্রন্থাগারের রাজশাহী ইউনিটের ইনচার্জ জাহাঙ্গীর আলম লিখিত অঙ্গীকারনামা দেন। এতে তিনি সংশ্লিষ্ট বইগুলো সরিয়ে ফেলার এবং ভবিষ্যতে এ ধরনের বই আর পাঠকদের জন্য প্রদর্শন বা বিতরণ না করার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।

জাহাঙ্গীর আলম বলেন, গ্রন্থাগারে বিভিন্ন ধরনের বইয়ের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলে প্রকাশিত কিছু বইও রয়ে গিয়েছিল, যা অনাকাঙ্ক্ষিত। দীর্ঘদিন প্রকল্পের কার্যক্রম বন্ধ থাকায় ভ্রাম্যমাণ গ্রন্থাগারের গাড়িটি প্রধান কার্যালয়ে রাখা ছিল। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বইগুলো সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও সংরক্ষণের উপযুক্ত স্থান না থাকায় সেগুলো গাড়িতেই রাখা হয়েছিল।

ঘটনাটি নিয়ে রাজশাহীতে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট বইগুলো অপসারণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে ভ্রাম্যমাণ গ্রন্থাগার কর্তৃপক্ষ।

ট্যাগস :

বিতর্কের মুখে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি

আপডেট সময় : ১১:৪৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬