ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিনামূল্যে ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন যারা

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ০৮:৪৮:০৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / ৩৩ বার পঠিত

বিশ্বের বিভিন্ন দেশের এক হাজার মুসলিমকে নিজস্ব খরচে ওমরাহ পালনের সুযোগ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ।। ‘গেস্টস অব দ্য কাস্টডিয়ান অব দ্য টু হোলি মস্কস’ কর্মসূচির আওতায় নির্বাচিত মুসলিমরা এ সুযোগ পাবেন।

সৌদি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয় এ কর্মসূচির সার্বিক তদারকি করবে। বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম ব্যক্তিত্ব, আলেম, চিন্তাবিদ ও প্রভাবশালী ব্যক্তিদের এই বিশেষ আতিথেয়তার আওতায় আনা হবে।

চারটি ধাপে কর্মসূচিটি বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে এশিয়ার ১৬টি দেশ থেকে ২৫০ জন ওমরাহ যাত্রীকে সৌদি সরকারের অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হবে। প্রথম ধাপে অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, পূর্ব তিমুর, ফিলিপাইন, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, মিয়ানমার, লাওস, সিঙ্গাপুর, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং, তাইওয়ান ও মঙ্গোলিয়া।

বাদশাহ সালমানের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সৌদি আরবের ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রী শায়খ আবদুল লতিফ বলেন, এই কর্মসূচি মুসলিম উম্মাহর মধ্যে ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন মুসলিম কমিউনিটির আলেম, পণ্ডিত ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগ মুসলিম বিশ্বের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি ইসলামের সুমহান মূল্যবোধ প্রচারে সহায়ক হবে।

বিনামূল্যে ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন যারা

আপডেট সময় : ০৮:৪৮:০৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬