ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

যশোর সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৩৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / ৩৯ বার পঠিত

যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ২০ লাখ ৭৫ হাজার ৪৯০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৯ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীন বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য আটক করে।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১২০টি শাড়ি, ৫৪টি কম্বল, ২৫টি চাদর, ৫ কেজি জিরা, ২৩ প্যাকেট ফুসকা, ৮ কেজি কিসমিস, ১ হাজার ৯৮০টি চকলেট, ১০ প্যাকেট সনপাপড়ি, ১৭টি খাদ্যসামগ্রী, ৮০ প্যাকেট পাতার বিড়ি, ৮০৮টি ওষুধ এবং ২ হাজার ৩৯৫টি প্রসাধনসামগ্রী।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্তে মাদক ও চোরাচালানি পণ্য পাচারকারী চক্রকে আটক করতে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানে বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে।

তিনি আরও জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

যশোর সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

আপডেট সময় : ০৫:৩৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬