বেনাপোল বন্দর দিয়ে দুরপাল্লার পরিবহন বন্ধে ভোগান্তিতে যাত্রীরা
- আপডেট সময় : ০৪:২৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / ৪২ বার পঠিত

নিষিদ্ধ সংগঠন আ,লীগের ১৯ নভেম্বর কর্মসুচীতে দেশের বিভিন্ন স্থানে নাশকতা কর্মকান্ডে নিরাপত্তাজনিত কারন দেখিয়ে বেনাপোল বন্দর থেকে দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন বন্ধ রয়েছে। এতে ভারত ফেরত যাত্রীরা আটকা পড়ে বিপাকে পড়েছেন।
এদিকে জ্বালাও পুড়ায় কর্মকান্ডে আতঙ্কিত হয়ে বেনাপোল বন্দর থেকে পণ্য পরিবহনে আপত্তি জানাতে দেখা গেছে অনেক ট্রাক চালকদের। এতে চাহিদামত আমদানি-রফতানি পণ্য পরিবহন করতে না পেরে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। তবে ভারত থেকে পণ্য আমদানি ও বন্দরে খালাস কার্যক্রম এবং রেল চলাচল স্বাভাবিক আছে।
বেনাপোল বন্দরের সিঅ্যান্ডএফ ব্যবসায়ী শহিদুল ইসলাম জানান,গতকাল যশোর-নড়াইল মহাসড়কে চলন্ত কাভার্ডভ্যান লক্ষ্য করে পেট্রোল বোমা সদৃশ বিস্ফোরক নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে আগুনে দগ্ধ হয়েছেন গাড়িটির চালক রাজিব (৪৫)। এ ছাড়া ভাঙা কাচের আঘাতে আহত হয়েছেন তার সহকারী হৃদয় (৪০)। হামলার পর নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটি সড়কের পাশের একটি বাগানে ঢুকে পড়ে। নাশকতার আশঙ্কায় আমদানিকারকেরা অনেকেই পণ্য পরিবহন করতে চাইছেনা। এতে সরকারের রাজস্ব আয়ে বিরুপ প্রভাব পড়ছে।
বেনাপোল বন্দর চেকপোষ্ট ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক ও কৃষদ দলের সাধারন সভাপতি জসিম উদ্দীন জানান, নিষিদ্ধ সংগঠন আ,লীগের কোন নেতা,কর্মী যাতে বন্দর এলাকায় কারো ব্যবসা প্রতিষ্ঠানে নাশকতামুলক কর্মকান্ড না করতে পারে ব্যবসায়ী সমিতির নেতা,কর্মীরা সচেতন আছে।
বেনাপোল বন্দরের উপপরিচালক রুহুল আমিন জানান, লকডাউনের কোন প্রভাব নাই বন্দরে। বন্দরের কার্যক্রম ও পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক আছে। তবে পরিবহন না ছাড়ায় অনেক যাত্রীদের দূর্ভোগের কথা জানতে পেরেছি।
বেনাপোল সোহাগ পরিবহন কাউন্টার প্রতিনিধি শামিম জানান, নড়াইল, মোকছেদপুর, মাদারিপুর এলাকায় সন্ত্রাসীরা সহিংস ঘটনা ঘটাচ্ছে। এতে নিরাপত্তা জনিত কারনে কর্তৃপক্ষের নির্দেশে বেনাপোল থেকে কোন বাস আমরা ছাড়ছিনা।
ভারত ফেরত পাসপোর্টধারী আলামিন জানান, ভারত থেকে চিকিৎসা শেষে বেনাপোল এসে দেখছি দুরপাল্লার কোন বাস ছাড়ছে না। এতে পরিবার নিয়ে আটকা পড়ে আছি।
























