ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ার হুঁশিয়ারি মনিরুল হক চৌধুরীর

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ০৯:৫১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / ৪৭ বার পঠিত

কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো আপস করা হবে না। এ বিষয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে তিনি সংসদ সদস্য (এমপি) পদ থেকে পদত্যাগ করবেন।

শুক্রবার (২৬ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এমপি মনিরুল হক চৌধুরী বলেন, “মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো আপস হবে না। সরকার যদি প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়, তাহলে আমি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করব।”

তিনি প্রশ্ন তুলে বলেন, “জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না? সেখানে কাউকে গ্রেপ্তার করা হয়নি। কাউকে গ্রেপ্তার করলে কেউ অখুশি হবে—এমন চিন্তা করলে চলবে না।”

জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) উদ্দেশে তিনি বলেন, “গোলাবাড়ির মূল অপরাধীদের তালিকা করে দ্রুত ব্যবস্থা নিতে হবে। ডিসি সাহেব, এসপি সাহেব, আপনারা যদি পারেন ব্যবস্থা নিন, না হলে বাকিটা আমি দেখব।”

তিনি আরও বলেন, প্রয়োজন হলে গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লং মার্চ কর্মসূচি পালন করবেন।

জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কাইউমুল হক রিংকুর উদ্দেশে তিনি বলেন, “হত্যা ও মাদক মামলার আসামিরা কীভাবে জামিন পায়? এ বিষয়ে আরও কঠোর হতে হবে।”

কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক বজলুর রহমান সঞ্চালনা করেন।

এ সময় কুমিল্লা বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম, জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কাইউমুল হক রিংকু, অধ্যক্ষ শরীফুল ইসলাম, লাকসাম সার্কেলের সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ার হুঁশিয়ারি মনিরুল হক চৌধুরীর

আপডেট সময় : ০৯:৫১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬