ঢাকা ১১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ভবদহের জলাবদ্ধতা নিরসনে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:১১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / ৪১ বার পঠিত

যশোরের ভবদহ অঞ্চলের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসনে মাঘী পূর্ণিমার আগেই টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) চালুসহ পাঁচ দফা দাবি জানিয়েছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি। দাবিগুলো বাস্তবায়নে মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন সংগঠনটির নেতারা।

স্মারকলিপিতে বলা হয়, বছরের পর বছর জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাচ্ছেন ভবদহ অঞ্চলের মানুষ। দুই বছর আগে ৫০ কোটি টাকা ব্যয়ে আমডাঙ্গা খাল সংস্কার এবং গত বছর ১৪০ কোটি টাকা ব্যয়ে ৮১ কিলোমিটার নদী খনন প্রকল্প নেওয়া হলেও প্রত্যাশিত সুফল মিলছে না। আমডাঙ্গা খাল সংস্কার প্রকল্পের দরপত্র প্রায় দেড় বছর আগে সম্পন্ন হলেও মূল কাজ এখনো শুরু হয়নি।

সংগ্রাম কমিটির অভিযোগ, ভবদহের ২৭টি বিলের পানি নিষ্কাশনের প্রধান নদী হরির অন্তত পাঁচ কিলোমিটার অংশ প্রয়োজনীয় গভীরতায় খনন করা হয়নি। অপসারণ করা হয়নি সব ক্রস বাঁধও। এ ছাড়া টেকা ও মুক্তেশ্বরী নদীর সাত কিলোমিটার এবং শ্রী নদীর এক কিলোমিটার অংশ খনন না করেই কাজ সম্পন্ন দেখানো হয়েছে। ফলে নদীর পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, মুক্তেশ্বরী নদীতে অসংখ্য নেট-পাটা ও শ্যাওলা পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। অন্যদিকে ভবদহ অঞ্চলের বিভিন্ন বিলে এখনো চার থেকে পাঁচ ফুট পানি জমে রয়েছে। এতে চলতি মৌসুমে কৃষি উৎপাদন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

কমিটির নেতাদের আশঙ্কা, আগামী মাঘী পূর্ণিমার জোয়ারের সঙ্গে নদীতে ব্যাপক পলি প্রবেশ শুরু হবে। এর আগে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে খনন করা নদীগুলো আবারও পলিতে ভরাট হয়ে যেতে পারে। ফলে আগামী বর্ষা মৌসুমেও ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতি এড়াতে জাতীয় কর্মশালার সিদ্ধান্ত অনুযায়ী দামুখালি বিলে মাঘী পূর্ণিমার আগেই টিআরএম চালুর দাবি জানিয়েছেন তাঁরা।

সংগ্রাম কমিটির পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—চলতি শুষ্ক মৌসুমেই আমডাঙ্গা খাল সংস্কার সম্পন্ন, টেকা ও হরি নদীর সব ক্রস বাঁধ অপসারণ এবং অগভীর অংশ প্রয়োজনীয় গভীরতায় খনন, আইডব্লিউএমের প্রস্তাবিত বিলে টিআরএম চালু, আগামী শুষ্ক মৌসুমে অসমাপ্ত নদী খননকাজ শেষ করা এবং ভবদহ অঞ্চলে মৎস্যঘের নীতিমালা কার্যকর করা।

মৎস্যঘের নীতিমালা বাস্তবায়নের দাবি জানিয়ে স্মারকলিপিতে বলা হয়, অনেক ঘেরমালিক সড়ককে ঘেরের বেড়িবাঁধ হিসেবে ব্যবহার করছেন। কোথাও কোথাও কালভার্ট ও খালের মুখ বন্ধ করে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি করা হচ্ছে। পাশাপাশি বোরিংয়ের মাধ্যমে ভূগর্ভস্থ পানি উত্তোলনও পরিবেশ ও কৃষির জন্য উদ্বেগ তৈরি করছে। এসব অনিয়ম বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক আগামী বর্ষা মৌসুমের আগেই আমডাঙ্গা খালের সংস্কারকাজ সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। টেকা ও মুক্তেশ্বরী নদীর ক্রস বাঁধ দ্রুত অপসারণ এবং মৎস্যঘের নীতিমালা বাস্তবায়নেরও আশ্বাস দেন তিনি। তবে টিআরএম চালুর বিষয়ে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত প্রয়োজন বলে জানান জেলা প্রশাসক।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উপদেষ্টা তসলিম-উর-রহমান, ভারপ্রাপ্ত আহ্বায়ক গাজী আব্দুল হামিদ, সদস্য শেখের বিশ্বাস, অনিল বিশ্বাস, শিবপদ বিশ্বাস, সুকেন্দু বিশ্বাস, ভগীরথ শিকদার, বিকাশ চন্দ্র মল্লিক ও রাজু আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতারা।

দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে দ্রুত দাবি বাস্তবায়নের পাশাপাশি চলমান প্রকল্পগুলোর কাজের স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সংগ্রাম কমিটির নেতারা।

ট্যাগস :

ভবদহের জলাবদ্ধতা নিরসনে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি

আপডেট সময় : ০৪:১১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬