ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ভারতীয় ভিসায় অ্যাপয়েন্টমেন্টে নতুন নিয়ম

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ০৯:৫৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / ৪৯ বার পঠিত

ভারতীয় ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় নতুন সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। নতুন এ ব্যবস্থা বুধবার (১ জুলাই) থেকে কার্যকর হবে।

নতুন নিয়ম অনুযায়ী, ভিসা আবেদনকারীরা আর নিজেদের পছন্দমতো অ্যাপয়েন্টমেন্টের সময় (টাইম স্লট) নির্বাচন করতে পারবেন না। আবেদন জমা দেওয়ার সময় সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে খালি থাকা একটি সময় বরাদ্দ করবে।

আইভ্যাক জানিয়েছে, ১ জুলাই থেকে বাংলাদেশের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) সব ধরনের ভিসা আবেদনের ক্ষেত্রে টাইম-স্লটভিত্তিক নতুন আবেদন জমা দেওয়ার পদ্ধতি চালু করছে।

নতুন ব্যবস্থায় প্রতিটি আইভ্যাকের দৈনিক আবেদন গ্রহণের সক্ষমতার ভিত্তিতে সিস্টেম ক্রমানুসারে আবেদনকারীদের জন্য অ্যাপয়েন্টমেন্টের সময় নির্ধারণ করবে। ফলে বুকিংয়ের সময় আলাদাভাবে টাইম স্লট নির্বাচন করার প্রয়োজন হবে না।

আইভ্যাক কর্তৃপক্ষ আবেদনকারীদের নির্ধারিত অ্যাপয়েন্টমেন্টের সময় অনুযায়ী সংশ্লিষ্ট ভিসা আবেদন কেন্দ্রে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে। এতে আবেদন জমা দেওয়ার পুরো প্রক্রিয়া আরও সুশৃঙ্খল ও নির্বিঘ্ন হবে বলে আশা করা হচ্ছে।

ভারতীয় ভিসায় অ্যাপয়েন্টমেন্টে নতুন নিয়ম

আপডেট সময় : ০৯:৫৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬