ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মগবাজার আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল, অন্য শাখা চলবে: স্বাস্থ্যমন্ত্রী

  • দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ১২:২০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ২১ ভার পঠিত

ঢাকা : রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলেও প্রতিষ্ঠানটির অন্যান্য শাখার কার্যক্রম পরিচালনায় কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (১৬ জুন) সকালে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ‘হাম চিকিৎসা প্রোটোকল ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শুধু প্যাথলজি বিভাগের নয়, মগবাজার আদ-দ্বীন হাসপাতালের পুরো লাইসেন্স বাতিল করা হয়েছে। তবে আদ-দ্বীনের অন্যান্য শাখা নিয়ম অনুযায়ী কার্যক্রম চালিয়ে যেতে পারবে।

সম্প্রতি হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, বদ্ধ কক্ষে অক্সিজেনের অভাব এবং দায়িত্বে অবহেলার কারণে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। এ ঘটনায় চিকিৎসক, নার্স এবং হাসপাতাল কর্তৃপক্ষের দায় রয়েছে। তাই হাসপাতাল কর্তৃপক্ষকে এ ঘটনার দায়ভার গ্রহণ করতে হবে।

মন্ত্রী আরও বলেন, এ অপরাধের শাস্তি হিসেবে হাসপাতালটির নিবন্ধন বাতিল করা হয়েছে। কেউ অপরাধ করে সরকারের আইন ও বিধিবিধানকে উপেক্ষা করে পার পেয়ে যাওয়ার সুযোগ পাবে না।

অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা খাতে রোগীদের সেবার মান প্রত্যাশিত পর্যায়ে না পৌঁছানোয় অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তবে তিনি বলেন, চিকিৎসক ও নার্সদের সম্মিলিত প্রচেষ্টায় দেশে হামের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়েছে। এ সময় স্বাস্থ্যখাতের পেশাজীবীদের আরও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

মগবাজার আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল, অন্য শাখা চলবে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ১২:২০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬