ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মণিরামপুরে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:১০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / ২০ বার পঠিত

যশোরের মণিরামপুরে ট্রাকের চাপায় ইউনুস আলী (৪৬) নামে সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) রাত ১০টার দিকে মণিরামপুর পৌরশহরের গোহাটা মোড়ে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত ২টার দিকে তাঁর মৃত্যু হয়।

নিহত ইউনুস আলী উপজেলার ঘুঘুরাইল এলাকার আব্দুল খালেক দফাদারের ছেলে। তিনি শ্যামকুড় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য এবং ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মণিরামপুর পৌরশহরের দক্ষিণ পাশে ইউনুস আলীর কোমল পানীয়র ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। পথে পৌরশহরের গোহাটা মোড়ে পৌঁছালে যশোরগামী একটি ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন ইউনুস আলী।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাঁকে যশোর জেনারেল হাসপাতালে পাঠান। পরে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত ২টার দিকে তাঁর মৃত্যু হয়।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর ট্রাকের চালক গাড়িটি ফেলে পালিয়ে যান। ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :

মণিরামপুরে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত

আপডেট সময় : ১০:১০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬