মণিরামপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা
- আপডেট সময় : ১১:০০:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / ৯ বার পঠিত

জনস্বার্থে সার্বিক পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রেখে উপজেলাজুড়ে আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মণিরামপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা এলজিইডি ভবনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি অ্যাডভোকেট গাজী এনামুল হক (এমপি)। উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চলতি মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা এবং বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন, মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান মিন্টু, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. ফজলুল হক, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা।
সভায় বক্তারা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অপরাধ দমন, জনসচেতনতা বৃদ্ধি এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।

























