ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আসন্ন লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের ব্যাপক প্রস্তুতি

বেলাল হোসেন বনি
  • আপডেট সময় : ১০:৪৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / ১১ বার পঠিত

জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও ঘোষিত সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখা। এ কর্মসূচি সফল করতে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন যশোর জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।

তিনি বলেন, লংমার্চ সফল করতে সাংগঠনিক প্রস্তুতি, পারস্পরিক সমন্বয় ও দায়িত্বশীলতার বিকল্প নেই। শুধু কর্মসূচি ঘোষণা করলেই হবে না, সাত দফা দাবির গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি সফল করতে হবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে যশোর জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের সম্মেলনকক্ষে ৩১ অক্টোবরের লংমার্চ বাস্তবায়ন উপলক্ষে উপজেলা আমির ও সেক্রেটারিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক গোলাম রছুল বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের অধিকার, ন্যায়বিচার, সুশাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করে কোনো সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। তাই ঘোষিত সাত দফা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

তিনি আরও বলেন, ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে উপজেলা আমির ও সেক্রেটারিদের নিজ নিজ এলাকায় পরিকল্পিতভাবে কাজ করতে হবে। ইউনিয়ন, ওয়ার্ড ও তৃণমূল পর্যায়ের দায়িত্বশীল নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। পাশাপাশি কর্মীদের মধ্যে দায়িত্ব বণ্টন, প্রচার-প্রচারণা বৃদ্ধি এবং সার্বিক প্রস্তুতি তদারকির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে।

অধ্যাপক গোলাম রসুল বলেন, এ লংমার্চের মাধ্যমে সাত দফা দাবির গুরুত্ব দেশবাসীর সামনে তুলে ধরতে এবং দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করতে চায় জামায়াতে ইসলামী। এ জন্য নেতাকর্মীদের ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে সংগঠনের সিদ্ধান্ত বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তাদের প্রত্যাশা ও সমস্যাগুলোও তুলে ধরতে হবে।

সভায় লংমার্চ সফল করতে উপজেলা পর্যায়ের সাংগঠনিক প্রস্তুতি, নেতাকর্মীদের অংশগ্রহণ, প্রচার-প্রচারণা বৃদ্ধি, দায়িত্ব বণ্টন এবং বিভিন্ন পর্যায়ের নেতাদের মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় নিজ নিজ এলাকায় প্রস্তুতি ত্বরান্বিত করা এবং সাত দফা দাবি সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক এবং যশোর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি বেলাল হোসেন, অধ্যাপক গোলাম কুদ্দুস, অধ্যাপক শামসুজ্জামান, অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাসসহ বিভিন্ন উপজেলা জামায়াতের আমির, সেক্রেটারি ও অন্যান্য দায়িত্বশীল নেতারা।

সভায় নেতারা সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে লংমার্চে সর্বোচ্চ সাংগঠনিক প্রস্তুতি, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণ এবং জনগণের কাছে কর্মসূচির বার্তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগস :

আসন্ন লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের ব্যাপক প্রস্তুতি

আপডেট সময় : ১০:৪৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬