ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মণিরামপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৪৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / ১৫ বার পঠিত

যশোরের মণিরামপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সম্রাট হোসেনের সভাপতিত্বে সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় পূজামণ্ডপসহ উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি পূজার সময় নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় আগের সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, উপজেলার সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা এবং আইনশৃঙ্খলাসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবদুল আহাদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফাইয়াজ আহমেদ ফায়সাল, মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন এবং উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি তরুণ কুমার শীলসহ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা।

ট্যাগস :

মণিরামপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা

আপডেট সময় : ১১:৪৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬