ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় পুলিশ সুপার কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হাজরাপুর ইউনিয়ন

মাগুরায় অনুষ্ঠিত পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল টুর্নামেন্টে মাগুরা জেলা পুলিশ একাদশকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে হাজরাপুর ইউনিয়ন ফুটবল একাদশ। শনিবার বিকেলে রাউতড়া স্কুল মাঠে অনুষ্ঠিত প্রাণবন্ত এ ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় হাজরাপুর ইউনিয়নের খেলোয়াড়রা। প্রথমার্ধেই তারা দুই গোল করে এগিয়ে যায়।

এরপর মাগুরা জেলা পুলিশ একাদশ একটি গোল শোধ করলে ২-১ ব্যবধানে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও একটি গোল করে হাজরাপুর ইউনিয়ন ব্যবধান ৩-১ এ নিয়ে যায়। পরে দুই দল একাধিক আক্রমণ চালালেও আর কোনো গোল হয়নি। নির্ধারিত সময় শেষে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে হাজরাপুর ইউনিয়ন ফুটবল একাদশ।

আয়োজকরা জানান, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি, দ্বন্দ্ব-সংঘাত নিরসন এবং যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন মাগুরার পুলিশ সুপার মোল্যা আজাদ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী দর্শক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মাগুরায় পুলিশ সুপার কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হাজরাপুর ইউনিয়ন

আপডেট সময় : ০৯:৩৬:২৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬