ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মান্দায় আম পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বৃদ্ধ নিহত; আটক ২

নওগাঁর মান্দা উপজেলা-য় শিশুদের আম পাড়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। সোমবার (৮ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পরানপুর ইউনিয়ন-এর হাটোর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তৈয়বুর রহমান মোল্লা (৭০) হাটোর গ্রামের মৃত দিনা মোল্লার ছেলে। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সৈয়ব আলী (৬২) ও তার ছেলে স্বাধীন (২২)-কে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার প্রতিবেশী ইমরান হোসেনের ছেলে শাকিল (৮) পাশের বাড়ির জালাল হোসেনের গাছ থেকে কয়েকটি আম পাড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে আব্দুল মোমিন শিশুটিকে শাসন ও মারধর করলে দুই পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা হলেও উত্তেজনা অব্যাহত ছিল।

অভিযোগ রয়েছে, পূর্বের বিরোধের জেরে সোমবার সকালে ইমরান হোসেনের নেতৃত্বে একদল লোক সংঘবদ্ধ হয়ে আব্দুল মোমিনের বাড়িতে হামলা চালায়। হামলায় বাড়িঘরে ভাঙচুর করা হয় এবং পরিবারের সদস্যদের মারধর করা হয়। এতে মেহেরুন্নেছা (৫০), মেহেদী হাসান (২৮), আব্দুল মোমিন (২৬) ও শিশু রিয়ান (৮) আহত হন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আহতদের হাসপাতালে নেওয়ার সময় বাড়ির পাশের পাকা সড়কে তাদের পথরোধ করে আবার হামলা চালানো হয়। এ সময় পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে তৈয়বুর রহমান মোল্লার ওপর হামলা চালানো হয়। বেধড়ক মারধরে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় বাসিন্দা সোহেল হোসেন বলেন, আহতদের হাসপাতালে নেওয়ার সময় ফের হামলার ঘটনা ঘটে। তৈয়বুর রহমান মোল্লা বিরোধ মেটানোর চেষ্টা করলে তাকে নির্মমভাবে মারধর করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গ্রামবাসী দাবি করেন, অভিযুক্তদের পরিবার দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্ত পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর বাংলাদেশ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, “ঘটনার সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে জড়িত অন্যদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং হামলায় জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মান্দায় আম পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বৃদ্ধ নিহত; আটক ২

আপডেট সময় : ০৬:২৫:০১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬