ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরুল্লাহনগর রেলস্টেশন চালুর দাবিতে চুরামনকাঠিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৫৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / ২৩ বার পঠিত

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঐতিহাসিক মুন্সি মেহেরুল্লাহনগর রেলস্টেশন পুনরায় চালু এবং আন্তঃনগরসহ সব ধরনের ট্রেনের স্টপেজ চালুর দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টায় মেহেরুল্লাহনগর রেলস্টেশনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে স্টেশনটি কার্যত বন্ধ রয়েছে। বর্তমানে একটি মেইল ট্রেন ছাড়া এখানে কোনো আন্তঃনগর ট্রেনের স্টপেজ নেই। ফলে চুড়ামনকাটি ও আশপাশের এলাকার মানুষকে ট্রেনে যাতায়াতের জন্য অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করে যশোর জংশন স্টেশনে যেতে হয়।

বক্তারা বলেন, মেহেরুল্লাহনগর স্টেশনটি পুনরায় চালু হলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) হাজার হাজার শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ কমবে। বর্তমানে বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ১২ কিলোমিটার দূরের যশোর জংশনে যাতায়াত করতে হয়। স্টেশনটি চালু হলে এই অতিরিক্ত ভোগান্তি ও অর্থ ব্যয় অনেকটাই কমে আসবে।

এ ছাড়া এলাকাটি কৃষিপ্রধান হওয়ায় স্টেশনটি চালু হলে কৃষকেরাও উপকৃত হবেন বলে জানান বক্তারা। স্বল্প খরচে ও সহজে দেশের বিভিন্ন জেলায় কৃষিপণ্য পাঠানো সম্ভব হলে কৃষকদের সময় ও পরিবহন ব্যয় দুটোই সাশ্রয় হবে।

যবিপ্রবি কর্তৃপক্ষও এ দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বলে মানববন্ধনে জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশক্রমে রেজিস্ট্রার স্বাক্ষরিত একটি চিঠি ইতিমধ্যে সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। মানববন্ধন থেকে চিঠির দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, চুড়ামনকাটি ইউনিয়নের এই পুরোনো ও ঐতিহাসিক রেলস্টেশনটি জনস্বার্থে দ্রুত পুনরায় চালু করা জরুরি। একই সঙ্গে যাত্রীদের সুবিধার্থে আন্তঃনগরসহ সব ধরনের ট্রেনের স্টপেজ দেওয়ার দাবি জানান তারা।

মাস্টার শিমুল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে সঞ্চালনা করেন ছাতিয়ানতলা যুব ক্লাবের সভাপতি শামীম কবির ওয়াসিম ও সাধারণ সম্পাদক জিকো হোসেন।

এ সময় বক্তব্য দেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট অধ্যাপক মশিউল আজম, চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান, মাওলানা মেহেদী হাসান যশোরী, ব্যবসায়ী সাদিকুল আযম, অধ্যক্ষ মোফাজ্জল হোসেন, প্রধান শিক্ষক নাসরুদা খানম, সহকারী প্রধান শিক্ষক জিল্লুর রহমান ও আবু কালাম, সহকারী অধ্যক্ষ আব্দুল গনি খান, পূজা উদযাপন কমিটির নেতা সন্তোষ কুমার সরকার, রফিকুল ইসলাম, মাসুদুর রহমান মাসুদ, জালাল হোসেন, নাহিদ হাসান তপন, ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান, প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, শামিম হোসেন ও জাহিদুল ইসলামসহ অনেকে।

মানববন্ধন থেকে মেহেরুল্লাহনগর রেলস্টেশনটি দ্রুত পুনরায় চালু করে আন্তঃনগরসহ সব ধরনের ট্রেনের স্টপেজ নিশ্চিত করার জন্য রেলওয়ে কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।

ট্যাগস :

মেহেরুল্লাহনগর রেলস্টেশন চালুর দাবিতে চুরামনকাঠিতে মানববন্ধন

আপডেট সময় : ০৫:৫৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬