ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যতদিন জামায়াত থাকবে, ততদিন আ’লীগও থাকবে: ফরহাদ মজহার

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ০৮:০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / ১০ বার পঠিত

কবি, চিন্তক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার বলেছেন, বাংলাদেশে যত দিন জামায়াতে ইসলামী নাম নিয়ে রাজনীতি থাকবে, তত দিন আওয়ামী লীগও থাকবে। একই সঙ্গে তিনি ১৯৭২ সালের সংবিধান বাতিল করে নতুন গঠনতন্ত্র প্রণয়নের দাবি জানিয়েছেন।

রোববার (২ আগস্ট) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘৩৬ জুলাইয়ের অবদান: বিতর্ক ও ব্যর্থতার দায় পর্যালোচনা’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন। সংলাপের আয়োজন করে আমার বাংলাদেশ (এবি) পার্টি।

ফরহাদ মজহার বলেন, “আমি বারবার একটি কথা বলেছি, যদিও অনেকে এতে রাগ করেছেন। আমি বলেছি, যত দিন জামায়াতে ইসলামী থাকবে, তত দিন বাংলাদেশে আওয়ামী লীগও থাকবে। আমি জামায়াতে ইসলামী নাম নিয়ে রাজনীতি করার ঘোরবিরোধী। কারণ, ইসলাম আমাদের ধর্ম। এর নীতিগত ও নৈতিক শিক্ষা একটি নতুন রাষ্ট্র ও নতুন সমাজ গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বক্তব্যের শুরুতে তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের গুরুত্ব তুলে ধরে বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই বাংলাদেশ প্রথম একটি রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে বিশ্ব ইতিহাসে আত্মপ্রকাশ করেছে। এ অর্জনের সঙ্গে কোনো ধরনের আপসের সুযোগ নেই।

১৯৭২ সালের সংবিধান প্রসঙ্গে ফরহাদ মজহার বলেন, জনগণের সার্বভৌমত্বের প্রকৃত প্রতিষ্ঠার জন্য বর্তমান সংবিধানের পরিবর্তে নতুন গঠনতন্ত্র প্রণয়ন প্রয়োজন।

তিনি বলেন, বর্তমান সংবিধানের সপ্তম অনুচ্ছেদে একদিকে জনগণকে রাষ্ট্রক্ষমতার মালিক বলা হলেও অন্যদিকে সংবিধানকেই সর্বোচ্চ কর্তৃত্ব হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে। তার মতে, এটি জনগণের সার্বভৌমত্বের ধারণার সঙ্গে সাংঘর্ষিক।

‘সংবিধান’ ও ‘গঠনতন্ত্র’-এর পার্থক্য তুলে ধরে ফরহাদ মজহার বলেন, জনগণ সংবিধানের অধীন নয়; বরং জনগণই চাইলে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে পারে। তার ভাষ্য, একটি নতুন গঠনতন্ত্রের মাধ্যমে রাষ্ট্র, অর্থনীতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাত পরিচালনার মৌলিক কাঠামো জনগণই নির্ধারণ করবে।

ট্যাগস :

যতদিন জামায়াত থাকবে, ততদিন আ’লীগও থাকবে: ফরহাদ মজহার

আপডেট সময় : ০৮:০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬