ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

যবিপ্রবির কোষাধ্যক্ষ হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড. ফারুক হাসান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:১৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • / ১৩ বার পঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নতুন কোষাধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।

শনিবার (২৫ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে যোগদানপত্রে স্বাক্ষরের মাধ্যমে তিনি দায়িত্ব গ্রহণ করেন। পরে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবির এবং উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে ২৩ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা নাজমুল হোসাইন।

দায়িত্ব গ্রহণের পর সকাল ১১টার দিকে অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে নামাঙ্কিত ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর ১৯৫২ থেকে ২০২৪ সাল পর্যন্ত সব বীর শহীদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

যোগদানের আনুষ্ঠানিকতা শেষে তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ‘জিয়া ট্রি’ কর্মসূচির আদলে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একটি নিমগাছের চারা রোপণ করেন।

নবনিযুক্ত কোষাধ্যক্ষ বলেন, “যবিপ্রবি পরিবার যেভাবে আমাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। সরকার আমাকে যে দায়িত্ব ও উদ্দেশ্য নিয়ে এখানে পাঠিয়েছে, তা সফলভাবে বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও যেকোনো ইতিবাচক উদ্যোগে আমাকে সবসময় পাশে পাবেন।”

অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান ২০০৩ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অনুষদের অধীনে স্নাতক এবং ২০০৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে কৃষি সম্প্রসারণ শিক্ষা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। একই বছরের ১৫ মে তিনি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন।

পরবর্তীতে ২০১২ সালে জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক পলিসি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি দেশি-বিদেশি স্বনামধন্য জার্নালে উল্লেখযোগ্য সংখ্যক গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক দায়িত্বও সফলতার সঙ্গে পালন করেছেন।

ট্যাগস :

যবিপ্রবির কোষাধ্যক্ষ হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড. ফারুক হাসান

আপডেট সময় : ১০:১৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬