ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যবিপ্রবির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ১৫ জুলাই

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:১৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / ৪৯ বার পঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আগামী ১৫ জুলাই (বুধবার) অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেদিন সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং ডিনস কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ইমরান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান।

এবারের ওরিয়েন্টেশনে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ওরিয়েন্টেশন কিট বিতরণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নবীন শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের নির্ধারিত সময়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে।

ট্যাগস :

যবিপ্রবির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ১৫ জুলাই

আপডেট সময় : ০৯:১৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬