ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সহ-সভাপতি প্রান্ত ও সম্পাদক রুবাইয়াত

যবিপ্রবি ফুড ইঞ্জিনিয়ারিং ক্লাবের নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:১১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / ৩৮ বার পঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ফুড ইঞ্জিনিয়ারিং ক্লাবের ২০২৬ সালের নতুন ১২ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ভোটগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনে সহ-সভাপতি (ভাইস প্রেসিডেন্ট) পদে নির্বাচিত হয়েছেন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী প্রান্ত কর্মকার। আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক (জেনারেল সেক্রেটারি) নির্বাচিত হয়েছেন একই বর্ষের শিক্ষার্থী রুবাইয়াত হোসেন।

শনিবার (১১ জুলাই) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের সপ্তম তলায় ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের নিজস্ব কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস ফলাফল ঘোষণা করেন।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন  ট্রেজারার রিপন ইসলাম, সহকারী ট্রেজারার স্বাধীন হোসেন, শিক্ষা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সামাউন ইসলাম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইফতেখার মাহমুদ। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ইয়াছিন, সাইয়্যীদা আক্তার নিশি, সুমাইয়া ইসলাম শ্রুতি, বুলবুল আহমেদ হৃদয়, সামিয়া ইসলাম জীম এবং খালিদ হোসাইন বায়েজিদ।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সহযোগী অধ্যাপক ড. শফি আহম্মদ। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন সহকারী অধ্যাপক বি. এম. খালেদ এবং সহকারী অধ্যাপক সুমন রানা।

ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও ক্লাবের সভাপতি অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, ফুড ইঞ্জিনিয়ারিং ক্লাব শুধু একটি সহশিক্ষা সংগঠন নয়, এটি শিক্ষার্থীদের নেতৃত্ব, মেধা ও পেশাগত দক্ষতা বিকাশের একটি কার্যকর প্ল্যাটফর্ম। তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে ক্লাবের কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে এবং বিভাগকে নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নবনির্বাচিত সহ-সভাপতি প্রান্ত কর্মকার বলেন, পড়াশোনার পাশাপাশি ক্লাব কার্যক্রম শিক্ষার্থীদের নেতৃত্ব, দক্ষতা ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি হিসেবে সেমিনার, ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য একটি সক্রিয় ও কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তুলতে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন।

প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. শফি আহম্মদ বলেন, সুষ্ঠু ও গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটি ঐক্য, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং বিভাগের একাডেমিক, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমে ইতিবাচক অবদান রাখবে।

সহ-সভাপতি প্রান্ত ও সম্পাদক রুবাইয়াত

যবিপ্রবি ফুড ইঞ্জিনিয়ারিং ক্লাবের নতুন কমিটি গঠন

আপডেট সময় : ০৯:১১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬