ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরের কাচ্চি ভাইকে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:২১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / ২১ বার পঠিত

তিনবার নোটিশ দেওয়ার পরও ফায়ার লাইসেন্স না নেওয়ায় যশোর শহরের পরিচিত খাবারের প্রতিষ্ঠান কাচ্চি ভাইকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে যশোর শহরের কাচ্চি ভাই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাসের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ফায়ার লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করেন। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর-১ লুৎফর রহমান খান বলেন, প্রতিষ্ঠানটি চালুর পর ফায়ার লাইসেন্স গ্রহণের জন্য তাদের তিনবার নোটিশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে তারা লাইসেন্স গ্রহণ করেনি। এ কারণে বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, যশোরের আরও অনেক প্রতিষ্ঠানকে ফায়ার লাইসেন্স নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। তবে অনেক প্রতিষ্ঠান এখনো প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি।

লুৎফর রহমান খান বলেন, জননিরাপত্তার স্বার্থে ফায়ার লাইসেন্সবিহীন এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হবে।

ট্যাগস :

যশোরের কাচ্চি ভাইকে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১১:২১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬