ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফ্যামিলি কার্ড প্রকল্পে গাফিলতির অভিযোগে

যশোরের সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

যশোর দর্পণ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / ৭৪ বার পঠিত

প্রধানমন্ত্রীর ‘ফ্ল্যাগশিপ প্রোগ্রাম’ ফ্যামিলি কার্ড প্রকল্পে উপকারভোগী বাছাইয়ে অনিয়ম ও গাফিলতির অভিযোগে সমাজসেবা অধিদপ্তর যশোরের চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন, উপপরিচালক হারুন অর রশীদ, সহকারী পরিচালক সাইফুল ইসলাম, ইতি দত্ত সেন এবং সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশিকুজ্জামান তুহিন। এর আগে তাদের যশোর থেকে বদলি করে সরিয়ে দেওয়া হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৬ মে যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি ভার্চুয়ালি উদ্বোধন করা হয়। ওই কর্মসূচিতে ১ হাজার ৯৮০ জন সম্ভাব্য উপকারভোগীর তালিকা তৈরি করা হয়েছিল, যা সমাজসেবা অধিদপ্তরের মাঠপর্যায়ের সমাজকর্মীদের মাধ্যমে চূড়ান্ত করা হয়। কিন্তু এর আগে ১৪ মে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) জেলা প্রশাসকের কাছে একটি প্রতিবেদন দেয়, যেখানে তালিকাভুক্তদের মধ্যে অন্তত ৬২ জনকে ‘সচ্ছল’ হিসেবে উল্লেখ করা হয়। বিষয়টি সামনে আসার পর জেলা প্রশাসকের নির্দেশে তালিকা যাচাই-বাছাই শুরু হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বিষয়টি সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালককে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। তবে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় বিষয়টি গাফিলতি হিসেবে দেখা হয়। পরবর্তীতে ২১ মে তাদের স্ট্যান্ড রিলিজ করা হয় এবং ৭ জুন চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয় বলে নিশ্চিত করেছেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব।

তিনি আরও জানান, ফ্যামিলি কার্ডধারী ৬২ জনের মধ্যে ৪২ জন বিকাশ, ১৬ জন নগদ এবং ৪ জন ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ গ্রহণের তালিকায় ছিলেন। তবে তাদের অ্যাকাউন্টে টাকা উত্তোলন হয়নি। বর্তমানে ওই অর্থ স্থগিত রয়েছে এবং সরকারি কোষাগারে ফেরত নেওয়ার প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় নড়াইলের তিন কর্মকর্তার বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। এছাড়া সংশ্লিষ্ট অভিযোগ তদন্তাধীন রয়েছে এবং প্রমাণ মিললে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ট্যাগস :

ফ্যামিলি কার্ড প্রকল্পে গাফিলতির অভিযোগে

যশোরের সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আপডেট সময় : ১০:১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬