ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের শিশু সুরক্ষা প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৪৯:০০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ৯ বার পঠিত

শিশু যৌন শোষণ ও নির্যাতনের ঘটনা কার্যকরভাবে তদন্ত, ভুক্তভোগী শিশুদের ট্রমা ও ভিকটিমহুড সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান অর্জন এবং শিশু-বান্ধব আদালত কার্যক্রম নিশ্চিত করতে যশোরে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের জন্য একদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) যশোর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে “Training for Law Enforcement Officials on SEC Investigation, Traumatization & Victimhood and/or Child Friendly Court Room Procedures” শীর্ষক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

Free a Girl Nederland এবং ZEEMAN-এর সহযোগিতায় এবং এসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (ACD)-এর বাস্তবায়নে প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে যশোর জেলার বিভিন্ন থানার নারী ও শিশু বিষয়ক হেল্প ডেস্কে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ মোট ২০ জন পুলিশ কর্মকর্তা অংশ নেন।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

প্রশিক্ষণে শিশু যৌন শোষণ ও নির্যাতনের ঘটনা শনাক্তকরণ ও তদন্ত প্রক্রিয়া, ভুক্তভোগী শিশুর ট্রমা ও মানসিক অবস্থার প্রতি সংবেদনশীল আচরণ, ভিকটিমহুডের ধারণা, শিশুর বক্তব্য গ্রহণের ক্ষেত্রে করণীয়, প্রমাণ সংগ্রহ ও সংরক্ষণ, গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং Child Friendly Court Room Procedures বিষয়ে আলোচনা ও ব্যবহারিক দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রশিক্ষণে বক্তারা বলেন, শিশু যৌন শোষণ ও নির্যাতনের ঘটনায় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের সংবেদনশীল, পেশাদার ও শিশুবান্ধব ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তদন্ত থেকে বিচারিক প্রক্রিয়ার প্রতিটি ধাপে শিশুর সর্বোত্তম স্বার্থ, নিরাপত্তা, মর্যাদা ও গোপনীয়তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভুক্তভোগী শিশুকে পুনরায় ট্রমাটাইজেশন থেকে রক্ষা করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

আয়োজকদের আশা, এ প্রশিক্ষণের মাধ্যমে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের শিশু সুরক্ষা, যৌন শোষণ ও নির্যাতনের ঘটনা মোকাবিলা এবং ভুক্তভোগী শিশুদের জন্য আরও কার্যকর ও শিশুবান্ধব সেবা নিশ্চিত করার সক্ষমতা বৃদ্ধি পাবে।

প্রশিক্ষণ পরিচালনা করেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম, পিপিএম সেবা (ক্রাইম অ্যান্ড অপস) এবং এসিডি-এর প্রোজেক্ট কো-অর্ডিনেটর এস.এম. আহসান উল্লাহ সরকার। এছাড়া উপস্থিত ছিলেন এসিডি-এর এরিয়া ম্যানেজার হুমায়ন কবির।

ট্যাগস :

যশোরে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের শিশু সুরক্ষা প্রশিক্ষণ

আপডেট সময় : ০৭:৪৯:০০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬