ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিসিক উন্নয়নে নতুন উদ্যোগ

যশোরে উদ্যোক্তা মেলার উদ্বোধন

যশোর দর্পণ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:১৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • / ৩৫ বার পঠিত

যশোর বিসিক শিল্পনগরীর নিরাপত্তা, অবকাঠামো ও কর্মপরিবেশ উন্নয়নে একাধিক উন্নয়ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, বিকল্প ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, সিসিটিভি ক্যামেরা স্থাপন, ফায়ার সার্ভিসের সাব-স্টেশন নির্মাণ এবং অভ্যন্তরীণ সড়ক সংস্কারসহ বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে যশোর বিসিককে আধুনিক ও নিরাপদ শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে।

শুক্রবার (১৯ জুন) যশোরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আয়োজিত ১০ দিনব্যাপী উদ্যোক্তা মেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, খুলনা বিভাগের মধ্যে যশোর বিসিকের সুনাম আরও বৃদ্ধি করতে এবং নতুন উদ্যোক্তা তৈরিতে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। তিনি তরুণ উদ্যোক্তাদের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, বৈশ্বিক বিদ্যুৎ সংকট মোকাবিলায় উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এ খাতে আগ্রহীদের আর্থিক সহায়তা দেওয়ারও আশ্বাস দেন তিনি।

তিনি আরও বলেন, “আমার নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম ছিল বিসিকের উন্নয়ন। ইতোমধ্যে উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। ফায়ার সার্ভিসের সাব-স্টেশন নির্মাণের জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়াও চলছে।”

এর আগে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। পরে তিনি মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি উদ্যোক্তা, ক্রেতা ও দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

যশোরের জেলা প্রশাসক আশেক হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তনু ইসলাম সুমিত, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান, সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হোসেন টুকুন।

স্বাগত বক্তব্য দেন বিসিক মালিক সমিতির সভাপতি শাকির আলী। এছাড়া অনুষ্ঠানে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগরসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

প্রায় অর্ধশতাধিক স্টল নিয়ে আয়োজিত এ মেলায় স্থানীয় শিল্পপণ্য, হস্তশিল্প, খাদ্যপণ্যসহ নানা ধরনের পণ্যের প্রদর্শনী ও বিক্রয় কার্যক্রম চলছে। শিশুদের বিনোদনেরও ব্যবস্থা রাখা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, মেলা চলাকালে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

উদ্বোধনের পর থেকেই মেলায় দর্শনার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। উদ্যোক্তারা আশা করছেন, এ আয়োজন তাদের পণ্যের প্রচার-প্রসার ও বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিসিক উন্নয়নে নতুন উদ্যোগ

যশোরে উদ্যোক্তা মেলার উদ্বোধন

আপডেট সময় : ০৭:১৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬