ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টির প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৫৪:২২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / ৪৮ বার পঠিত

যশোরে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকেলে যশোর জেলা জাতীয় পার্টির কার্যালয়ে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

যশোর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মকবুল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মিনহাজুল আরেফিন, প্রফেসর রেজাউল করিম, বাদল চাকলাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও বিগত সংসদ নির্বাচনের প্রার্থী খবির গাজী।

সভায় বক্তারা বলেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ দেশের উন্নয়ন ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাঁর নেতৃত্বে জেলা ও উপজেলার সংখ্যা বৃদ্ধি করে প্রশাসনিক সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়েছিল। পাশাপাশি সড়ক যোগাযোগ ও বিভিন্ন অবকাঠামো উন্নয়নেও তাঁর অবদান স্মরণীয় বলে উল্লেখ করেন তারা।

বক্তারা আরও বলেন, এরশাদের আদর্শ ও রাজনৈতিক দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় নেতারা আগামী মৃত্যুবার্ষিকীর কর্মসূচি যথাযথ মর্যাদায় ও সফলভাবে পালনের লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে সভায় প্রয়োজনীয় প্রস্তুতি ও করণীয় নিয়েও আলোচনা হয়।

ট্যাগস :

যশোরে এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টির প্রস্তুতি সভা

আপডেট সময় : ১০:৫৪:২২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬