ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে জমি বিরোধে ছেলের দা’র আঘাতে বাবা আহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৪৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / ৫৩ বার পঠিত

যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছেলের ধারালো অস্ত্রের আঘাতে বাবা গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আহত তরিকুল ইসলাম (৫৫) বাহাদুরপুর গ্রামের বাসিন্দা এবং মৃত আহাদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে তরিকুল ইসলামের সঙ্গে তার ছেলে সোহান (২৮)-এর দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। ঘটনার দিন এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সোহান ধারালো দাঁ দিয়ে তার বাবার মাথায় আঘাত করেন।

আঘাতে তরিকুল ইসলাম গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

যশোরে জমি বিরোধে ছেলের দা’র আঘাতে বাবা আহত

আপডেট সময় : ০৭:৪৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬