যশোরে জয়তী সোসাইটির উদ্দ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প
- আপডেট সময় : ০৪:৫৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
- / ৮৪ বার পঠিত

যশোরে ৬০ ঊর্ধ্ব মায়েদের জন্য দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) জয়তী সোসাইটি যশোর প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত-এর উদ্যোগে এবং ইকোর সহযোগিতায় আয়োজিত এ চক্ষু ক্যাম্পে ৬০ বছরের ঊর্ধ্ব নারীদের বিনামূল্যে চোখের পরীক্ষা, চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নার্গিস বেগম বলেন, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণ নিশ্চিত করা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় মানুষের কল্যাণে কাজ করে আসছে। তিনি প্রবীণ নারীদের জন্য জয়তী সোসাইটির বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং তাদের সার্বিক কল্যাণে পাশে থাকার আশ্বাস দেন। একই সঙ্গে সমাজের সকলকে প্রবীণ মায়েদের জন্য একযোগে কাজ করার আহ্বান জানান। চক্ষু ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন চিকিৎসক ডা. মাহমুদুর রহমান। তাকে সহযোগিতা করেন কামরুল হুদা খান, মোমিন উদ্দিন, মাসুদ আহমেদ, রমজান হীরা ও তৌহিদুর রহমানসহ সংশ্লিষ্টরা।
আয়োজকরা জানান, ক্যাম্পে মোট ১৫০ জন মায়ের নিবন্ধন করা হয়। এর মধ্যে ১৩৫ জনের চোখ পরীক্ষা করে ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করা হয়েছে। এছাড়া ১৫ জনের চোখে অস্ত্রোপচারের প্রয়োজন হওয়ায় তাদের জন্য অপারেশনের উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন খোকন, শামসুন্নাহার পান্না, অর্চনা বিশ্বাস, এ্যাড. হাজী আনিসুর রহমান মুকুল, ইফফাত আরা ডলি, আরিফ নূর, রোকনুজ্জামান, অসীম কুমার বিশ্বাস, শহিদুল ইসলাম লাল্টুসহ জয়তী সোসাইটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক আব্দুল কাদের।























