যশোরে জাতীয় পার্টির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা
- আপডেট সময় : ০৮:১৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / ৩৮ বার পঠিত

যশোর জেলা জাতীয় পার্টির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের গোহাটা রোডে দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মাহাবুব আলম বাচ্চু।
এ সময় যুগ্ম আহ্বায়ক মিনহাজুল আরেফিন, প্রফেসর রেজাউল ইসলাম, আব্দুর রহমান চাকলাদার বাদল, আব্দুল লতিফ রানা ও শেখ ফরিদ বক্তব্য রাখেন। সদস্যদের মধ্যে বক্তব্য দেন জাকির হোসেন বাবু, একরামুল হক জুয়েলসহ জেলা জাতীয় পার্টির অন্যান্য নেতারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব খবির গাজী। সভা শুরুর আগে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হোসাইন মোহাম্মদ এরশাদসহ দলের প্রয়াত নেতাকর্মীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় বক্তারা দলকে আরও সুসংগঠিত করা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং ঐক্যবদ্ধভাবে জাতীয় পার্টির কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
নবগঠিত জেলা আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে মকবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক হিসেবে মিনহাজুল আরেফিন, প্রফেসর রেজাউল ইসলাম, আব্দুর রহমান চাকলাদার বাদল, আব্দুল লতিফ রানা ও শেখ ফরিদ এবং সদস্য সচিব হিসেবে খবির গাজী দায়িত্ব পালন করবেন। এছাড়া কমিটিতে অ্যাডভোকেট মাহাবুব আলম বাচ্চু, সুশান্ত কুমার মণ্ডল, খন্দকার গোলাম কিবরিয়া, অ্যাডভোকেট জিএম মুছা, অ্যাডভোকেট আশরাফুল ইসলাম, ডা. নাজিম উদ্দিন, অ্যাডভোকেট মিজানুর রহমান মিন্টু, নজরুল ইসলাম, আব্দুল মান্নান, আব্দুর রশিদ মৃধা, প্রণব কুমার রায়, ইমামুল ইসলাম, রুহুল আমিন, শফিকুল ইসলাম, সৈয়দ ফরিদ, হারুন অর রশিদ, আক্তারুজ্জামান, আব্বাস উদ্দিন, হাসিবুল হাসান শিমুল, জাকির হোসেন বাবু, বিএম রশিদ, একরামুল হক জুয়েল, শামীম হোসেন ও পোল্লাদ সাহা সদস্য হিসেবে রয়েছেন।




















