ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ সম্মেলনে সাংগঠনিক বিশৃঙ্খলা ও নেতৃত্বের সমন্বয়হীনতার অভিযোগ

যশোরে জাতীয় পার্টির শীর্ষ নেতাদের গণপদত্যাগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:২৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • / ৩৪ বার পঠিত

যশোরে জাতীয় পার্টির জেলা ও উপজেলা পর্যায়ের একাধিক শীর্ষ নেতা দল থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শুক্রবার (১৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে পদত্যাগকারী নেতারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তারা দলকে সংগঠিত করতে কাজ করলেও সাম্প্রতিক সময়ে জাতীয় পার্টির অভ্যন্তরে সাংগঠনিক শৃঙ্খলার অভাব, নেতৃত্বের মধ্যে সমন্বয়হীনতা এবং শীর্ষ পর্যায়ের কিছু নেতার স্বেচ্ছাচারী কর্মকাণ্ডে তারা হতাশ হয়েছেন। তাদের দাবি, বর্তমান অবস্থায় দলটি জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখতে পারছে না।

এ অবস্থায় সম্মিলিতভাবে দলীয় সব ধরনের সাংগঠনিক কার্যক্রম ও সম্পর্ক থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তারা। ঘোষণায় বলা হয়, ১৯ জুন ২০২৬ থেকেই তারা জাতীয় পার্টির সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক ছিন্ন করছেন।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন যশোর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ আজিজুর রহমান আজিজ, সদস্য সচিব ডা. মুফতি ফিরোজ শাহ, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম চঞ্চল, এম এ হালিম ও জি এম হাসান। এছাড়া কেশবপুর, শার্শা ও সদর উপজেলা পর্যায়ের সভাপতি-সাধারণ সম্পাদকসহ আরও অনেক নেতা পদত্যাগের ঘোষণা দেন। লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ডা. মুফতি ফিরোজ শাহ। সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পদত্যাগকারী নেতারা জানান, ভবিষ্যতে নতুন কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেবেন কি না, তা সময় ও পরিস্থিতির ওপর নির্ভর করবে।

সংবাদ সম্মেলনে সাংগঠনিক বিশৃঙ্খলা ও নেতৃত্বের সমন্বয়হীনতার অভিযোগ

যশোরে জাতীয় পার্টির শীর্ষ নেতাদের গণপদত্যাগ

আপডেট সময় : ১০:২৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬