ঢাকা ১১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ একব্যক্তি আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৩৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • / ৭০ বার পঠিত

যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মো. কামরুজ্জামান ও এসআই (নিরস্ত্র) কামাল হোসেনের নেতৃত্বে একটি দল যশোর কোতোয়ালি মডেল থানার ফতেপুর ইউনিয়নের হামিদপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

ডিবি সূত্র জানায়, হামিদপুর বাজারের ঐশি ট্রেডার্স অ্যান্ড হার্ডওয়্যার দোকানের সামনে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় নড়াইল থেকে যশোরগামী ‘অথৈয় সোহান পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসকে থামানোর সংকেত দেওয়া হয়। পরে বাসটিতে তল্লাশি চালিয়ে এ-১ নম্বর আসনে বসা যাত্রী মো. হযরত আলীকে সন্দেহজনক আচরণের কারণে জিজ্ঞাসাবাদ করা হয়।

একপর্যায়ে তার হেফাজতে থাকা নেভি ব্লু রঙের একটি ব্যাগ তল্লাশি করে লইট্টা শুঁটকির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে আটক করা হয়।

আটক হযরত আলী (৫২) বেনাপোল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাদিপুর কবরস্থানের পাশ এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি বেনাপোল পোর্ট থানার ৩ নম্বর ওয়ার্ডের পাটবাড়ী মন্দির সংলগ্ন এলাকায় বসবাস করেন। তার বাবার নাম মো. জামাত আলী।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :

যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ একব্যক্তি আটক

আপডেট সময় : ০৬:৩৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬