ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ডেঙ্গু প্রতিরোধে নগর বিএনপির লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৩৩:৫১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮ বার পঠিত

“করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এবং “ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন”—এই স্লোগানকে সামনে রেখে যশোরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে নগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (২১ সেপ্টেম্বর) যশোর নগরীর ৬ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় পথচারী ও সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।

লিফলেটে ডেঙ্গু কী, কীভাবে ছড়ায় এবং এ রোগ প্রতিরোধে করণীয় সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। এতে বলা হয়, ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ, যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। এডিস মশা সাধারণত ভোরবেলা ও সন্ধ্যার পূর্বে কামড়ায়। এ মশার বংশবিস্তার রোধের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।

এ জন্য বাসাবাড়ির ফুলের টব, পরিত্যক্ত টায়ার, বাড়ির আঙিনা কিংবা অন্য কোনো স্থানে পানি জমতে না দেওয়া, পানির পাত্র নিয়মিত পরিষ্কার করা, অব্যবহৃত পাত্র উল্টে রাখা এবং দিনে ও রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহারের আহ্বান জানানো হয়।

লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নগর বিএনপির সভাপতি চৌধুরী রফিকুল ইসলাম মুলুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান বাবু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, নগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক হোসেন, আবুল কাশেম কালু, প্রফেসর কুদ্দুস হোসেন ও নওশের আলী।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের নেত্রী জলি বেগম, জেলা ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান বাপ্পি, নগর-জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা পরাগ হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাসুদ রানা, ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক শেখ নোমান হোসেন, সাংগঠনিক সম্পাদক শিমুল হোসেন, নগর ছাত্রদল নেতা রাব্বি হোসেন ও মোহাম্মদ সাদী।

এ সময় মহিলা দলের নেত্রী কাজল রেখা, বিউটি বেগম, রোজিনা বেগম, সোমা পারভিন, আলো আপা, কাকলিসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পায়। তাই সরকারের পাশাপাশি বিএনপিও জনগণকে সচেতন করতে মাঠে কাজ করছে। ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

ট্যাগস :

যশোরে ডেঙ্গু প্রতিরোধে নগর বিএনপির লিফলেট বিতরণ

আপডেট সময় : ০৬:৩৩:৫১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬