ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
অনিয়মে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

যশোরে দুই তেল পাম্পে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:২৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / ১৮ বার পঠিত

যশোর শহরের দুটি তেল পাম্পে আকস্মিক পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার রাত প্রায় আটটার দিকে তিনি শহরের মনির উদ্দিন তেল পাম্প ও যাত্রিক তেল পাম্প পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী পাম্প দুটির জ্বালানি আমদানি ও বিক্রিসংক্রান্ত নথিপত্র, হিসাবের খাতা ও ক্যাশমেমো যাচাই করেন। এ সময় বিভিন্ন অসঙ্গতি তাঁর নজরে আসে। পরে এসব অনিয়মের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

সফরসঙ্গী সূত্রে জানা গেছে, প্রথমে মনির উদ্দিন তেল পাম্পে যান প্রতিমন্ত্রী। সেখানে তিনি গুদাম ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করেন। পাম্প কর্তৃপক্ষ ও ক্রেতাদের সঙ্গেও কথা বলেন তিনি। এ সময় হিসাবের খাতা ও ক্যাশমেমো যাচাই করে কিছু অসঙ্গতি দেখতে পান প্রতিমন্ত্রী। পরে তিনি সংশ্লিষ্টদের সতর্ক করে জ্বালানি বিক্রির ক্ষেত্রে প্রচলিত নিয়ম যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেন। পরিদর্শনের সময়ই মুঠোফোনে যশোরের জেলা প্রশাসককে বিষয়টি জানান এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

এর আগে যাত্রিক তেল পাম্পেও একইভাবে পরিদর্শন করেন অনিন্দ্য ইসলাম অমিত। সেখানেও কিছু অনিয়ম তাঁর নজরে আসে। পাম্প কর্তৃপক্ষকে সতর্ক করার পাশাপাশি কোনো অবস্থাতেই জ্বালানি বিক্রি বন্ধ না রাখার নির্দেশ দেন তিনি। প্রতিমন্ত্রীর আকস্মিক এই পরিদর্শনের পুরো কার্যক্রম তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

সংশ্লিষ্টদের ভাষ্য, দীর্ঘদিন ধরে এই দুই তেল পাম্পের বিরুদ্ধে ভোক্তাদের সঙ্গে প্রতারণা, পরিমাপে কম দেওয়া এবং কৃত্রিম সংকট তৈরি করে হঠাৎ জ্বালানি বিক্রি বন্ধ রাখার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশকে জ্বালানি বিক্রিতে শৃঙ্খলা ফেরানো এবং ভোক্তাদের ভোগান্তি কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :

অনিয়মে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

যশোরে দুই তেল পাম্পে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

আপডেট সময় : ১১:২৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬