ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

যশোরে দুস্থদের মাঝে গৃহ নির্মাণসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:১৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / ৩৭ বার পঠিত

যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দুস্থ ও অসহায় মানুষের মধ্যে গৃহ নির্মাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার নগর বিএনপির ৬ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে রেলস্টেশন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে এসব নির্মাণসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ ও সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু।

৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাজান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।

ট্যাগস :

যশোরে দুস্থদের মাঝে গৃহ নির্মাণসামগ্রী বিতরণ

আপডেট সময় : ০১:১৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬