ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:২৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / ৩৩ বার পঠিত

যশোর -নড়াইল মহাসড়কের তারাগঞ্জ বাজার এলাকায় নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে এক ইজিবাইক চালকের ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। অচেতন অবস্থায় উদ্ধার হওয়ার পর ওই চালককে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নজরুল ইসলাম (৬০) যশোর সদর উপজেলার পাগলাদহ (পালবাড়ি) এলাকার মৃত জহর আলী বিশ্বাসের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সন্ধ্যায় অজ্ঞাত কয়েকজন ব্যক্তি নজরুল ইসলামকে নেশাজাতীয় দ্রব্য সেবন করান। পরে তাঁর ইজিবাইক নিয়ে তাঁরা পালিয়ে যান। কিছুক্ষণ পর তারাগঞ্জ বাজারসংলগ্ন একটি বাগানে নজরুলকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তার পরিবারকে খবর দেয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করেন। পরে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান বলে জানা গেছে।

ট্যাগস :

যশোরে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগ

আপডেট সময় : ০৯:২৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬