ঢাকা ১২:৫২ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার এমসিকিউ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:২৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / ৩২ বার পঠিত

যশোরে বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের ২০২৬ সালের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার বহুনির্বাচনি (MCQ) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) যশোরের ডাঃ আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে যশোর, মাগুরা, নড়াইল, ঝিনাইদহ জেলা এবং ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে পরীক্ষায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের নিয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় এএসআই (নিরস্ত্র) থেকে এসআই (নিরস্ত্র) পদে এবং বিকেল ৩টায় কনস্টেবল/নায়েক থেকে এএসআই (নিরস্ত্র) পদে বহুনির্বাচনি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

যশোর কেন্দ্রের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার বহুনির্বাচনি অংশ পরিচালনা করেন শেখ জয়নুদ্দীন, পিপিএম-সেবা, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট/অপারেশনস), রেঞ্জ ডিআইজির কার্যালয়, খুলনা ও কেন্দ্র ইনচার্জ, বহু নির্বাচনি পরীক্ষা গ্রহণ সাব-কমিটি, যশোর কেন্দ্র।

পরীক্ষা শেষে অ্যাডিশনাল ডিআইজি শেখ জয়নুদ্দীন পরীক্ষার দায়িত্বে থাকা সব ইনভিজিলেটরকে আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা আয়োজনের সার্বিক সহযোগিতার জন্য যশোর জেলার পুলিশ সুপার এবং যশোর জেলা সাব-কমিটির সদস্য সৈয়দ রফিকুল ইসলাম পিপিএমকে বিশেষ ধন্যবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন সাব-কমিটির সদস্য এস এম সিরাজুল হুদা পিপিএম (বার), কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ঝিনাইদহ; তানভীর আহমদ, এআইজি (ডেভেলপমেন্ট রেভিনিউ-২), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা; নুর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নড়াইল; শামীমা নাছরীন খানম, অতিরিক্ত পুলিশ সুপার (আর্মস এন্ড অ্যামুনিশন), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা; রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), যশোর এবং আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার, ‘ক’ সার্কেল, যশোর।

এ ছাড়া বিভাগীয় পদোন্নতি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট যশোর জেলার অন্যান্য কর্মকর্তাসহ মাগুরা ও ঝিনাইদহ জেলা থেকে আগত বিভিন্ন পদমর্যাদার ইনভিজিলেটর এবং পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনকারী অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

যশোরে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার এমসিকিউ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:২৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬