ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে পুলিশের স্থানীয় সরকার নির্বাচন প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৩১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০ বার পঠিত

যশোরে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিবিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) যশোর পুলিশ লাইন্সের ব্যারাকের নিচতলার প্রশিক্ষণ কক্ষে এ প্রশিক্ষণের প্রথম ব্যাচের উদ্বোধন করা হয়।

পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী যশোর জেলা পুলিশের ব্যবস্থাপনায় ‘নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক এ প্রশিক্ষণের উদ্বোধন করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা।

প্রশিক্ষণে যশোর জেলা পুলিশ, পিবিআই যশোর এবং হাইওয়ে পুলিশ খুলনা রিজিয়নের বিভিন্ন পদমর্যাদার মোট ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। নির্বাচনসংক্রান্ত টিওটি প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষকদের মাধ্যমে মোট ১১টি সেশন পরিচালনা করা হবে। পাশাপাশি সেশন-পরবর্তী মূল্যায়নের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হবে।

প্রশিক্ষণ কোর্সে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটাধিকার সুরক্ষা এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), যশোর ও প্রশিক্ষণের ফোকাল পয়েন্ট কর্মকর্তা। এছাড়া জেলা পুলিশ, যশোরের অন্যান্য কর্মকর্তা এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

যশোরে পুলিশের স্থানীয় সরকার নির্বাচন প্রশিক্ষণ শুরু

আপডেট সময় : ০৪:৩১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬