ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বড়দিয়ায় বিএনপির উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ Logo নড়াগাতীতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মুত্তাকিন আটক Logo পানিবন্দি মানুষের পাশে ডুমুরিয়ার চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দার Logo মণিরামপুরে গাঁজা ও ইয়াবাসহ দুইজন আটক Logo মানবাধিকার সুরক্ষায় লায়ন ফরহাদুল হাসানের নেতৃত্বে আসক Logo কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু Logo কালিগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুতে শফিকুল ইসলাম বাবুর শোক Logo রাঙামাটিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনে মতবিনিময় Logo বাঘারপাড়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে জুনিয়র একাদশ চ্যাম্পিয়ন Logo মাদারীপুরের নিখোঁজ কন্যাকে ফিরে পেতে আদালতে পিতার মামলা

যশোরে পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

বেলাল হোসেন বনি
  • আপডেট সময় : ০১:৪১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৭ বার পঠিত

যশোর শহরের দড়াটানা-ভৈরব পাড় ও গরীব শাহ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে যশোর পৌরসভা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে যশোর পৌরসভার ইঞ্জিনিয়ার কামাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানের অংশ হিসেবে গরীব শাহ রোডে অবৈধভাবে স্থাপিত ইজিবাইক মালিক সমিতির কার্যালয়টি সরিয়ে নিতে সংশ্লিষ্টদের সময়সীমা বেঁধে দেওয়া হয়। তাদের বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে নিজ দায়িত্বে স্থাপনাটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পৌরসভা সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনাটি অপসারণ করা না হলে পরবর্তী সময়ে পুনরায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। সেক্ষেত্রে পৌরসভার তত্ত্বাবধানে স্থাপনাটি অপসারণ করা হতে পারে। অভিযানকালে সড়ক ও ভৈরব নদের পাড়ের জায়গা দখল করে গড়ে ওঠা অন্যান্য অবৈধ স্থাপনাও সরিয়ে নেওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের চলাচলের পথ ও সরকারি জায়গা দখল করে কোনো ধরনের অবৈধ স্থাপনা রাখা যাবে না। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

যশোরে পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

আপডেট সময় : ০১:৪১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬