ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

যশোরে বারান্দীপাড়া ছাত্রদলের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৪৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / ৬৯ বার পঠিত

যশোর শহরের বারান্দীপাড়া ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) রাতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পী। এ সময় বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, আয়োজক কমিটির সদস্য, ক্রীড়াপ্রেমী দর্শক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির চর্চা বাড়াতে সহায়ক হবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা টুর্নামেন্টের সার্বিক সাফল্য কামনা করেন এবং খেলোয়াড়দের খেলাধুলার মাধ্যমে সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

ট্যাগস :

যশোরে বারান্দীপাড়া ছাত্রদলের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট

আপডেট সময় : ১০:৪৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬