ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

যশোরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদতবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:১৯:২৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ৪৫ বার পঠিত

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে যশোরে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদতবার্ষিকী পালন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিজিবির কাশিপুর বিওপির কাছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে দিনটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর ব্যবস্থাপনায় সমাধিস্থলে গার্ড অব অনার প্রদান, পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

এ সময় যশোর ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ, সহকারী পরিচালক মো. মাছেদুল ইসলাম খান, বীরশ্রেষ্ঠের পরিবারের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ এবং তাঁকে চিরস্মরণীয় করে রাখার লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় তাঁর শাহাদতবার্ষিকী পালন করা হয়েছে।

মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতা ও আত্মত্যাগের জন্য বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ বাংলাদেশের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে আছেন।

ট্যাগস :

যশোরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদতবার্ষিকী পালিত

আপডেট সময় : ০৭:১৯:২৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬