ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:০৭:১৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ৪৫ বার পঠিত

যশোরে নানা আয়োজনে বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২৯ জুন) সাড়ে ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে যশোর কালেক্টরেট সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ্বাস, সরকারি সিটি কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক খন্দকার কামরুল ইসলাম, সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোফাজ্জেল হোসেন, লেখক ও গবেষক অধ্যাপক শওকত শাহী এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

বক্তারা মহাকবি মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্ম, বাংলা ভাষা ও সাহিত্যে তাঁর অসামান্য অবদান এবং নতুন প্রজন্মের কাছে তাঁর সৃষ্টিকর্ম পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস।

আলোচনা সভা শেষে মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী ছয়জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

ট্যাগস :

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট সময় : ১০:০৭:১৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬