ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

যশোরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শফিকুল ইসলাম, যশোর
  • আপডেট সময় : ০৭:৫১:৩৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / ৮৭ বার পঠিত

যশোরে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

রোববার (২২ নভেম্বর) বিকেলে শহরের মনিহার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনার গুন্ডাবাহিনী গোপালগঞ্জে সাধারণ মানুষের বাড়িঘর ও থানা লুটপাট করেছে। তিনজন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটিয়েছে। মানুষের বাড়িঘরে লুটপাট, অগ্নিসংযোগ কিংবা বোমা বিস্ফোরণ ঘটিয়ে বর্তমান গণতান্ত্রিক সরকারের পতন ঘটানো যাবে না।

বক্তারা আরও বলেন, গত ১৭ বছর ধরে যশোরসহ সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী ত্রাস ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। অথচ এসব সন্ত্রাসী এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অবিলম্বে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তাঁরা।

পাড়া-মহল্লার সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, সন্ত্রাসীদের সঙ্গে কোনো বন্ধুত্ব নেই। তারা কোথাও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করলে দল-মত নির্বিশেষে সম্মিলিতভাবে তাদের প্রতিহত করতে হবে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্যসচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্যসচিব শাহনেওয়াজ ইমরানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ট্যাগস :

যশোরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট সময় : ০৭:৫১:৩৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬