সংবাদ শিরোনাম :
যশোরে হোটেল কর্মীদের মধ্যে সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৯:৩৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- / ৫৭ বার পঠিত

যশোর শহরের আরএন রোড এলাকায় সহকর্মীর সঙ্গে সংঘর্ষে শামীম (৩০) নামে এক হোটেল কর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ২টার দিকে শহরের আলামিন বস্ত্রালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত শামীম লক্ষীপুর জেলার সদর উপজেলার চাঁদখালী মাঝি বাড়ি এলাকার বাসিন্দা। তিনি হানিফের ছেলে এবং বর্তমানে যশোর শহরের মাইকপট্টি এলাকার এসি নূর হোটেলে কর্মরত রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, একই হোটেলে কর্মরত আপন (২৫) নামে অপর এক কর্মীর সঙ্গে অজ্ঞাত কারণে শামীমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শামীম মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আইনগত কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
























