যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির গণসংযোগ
- আপডেট সময় : ০৬:৫৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / ৫৪ বার পঠিত

এগারো দলীয় জোটের লং মার্চ সফল করার লক্ষ্যে যশোরে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) যশোর জেলা এনসিপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে লং মার্চের বার্তা পৌঁছে দেওয়া, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং কর্মসূচিতে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
এতে উপস্থিত ছিলেন এনসিপি যশোর জেলার সদস্যসচিব মনিরুজ্জামান আজাদ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব আরিফুজ্জামান আরিফ, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল নাদিম, যুগ্ম সদস্যসচিব ফারহাদ হোসেন এবং সহ-সাংগঠনিক সম্পাদক বিএম আকাশ।
এছাড়া জাতীয় ছাত্রশক্তি যশোর জেলা শাখার আহ্বায়ক খান মিফতাহুল ইসলাম অমিত, সদর উপজেলা ছাত্রশক্তির সদস্যসচিব মিনহাজুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
লিফলেট বিতরণ ও গণসংযোগের মাধ্যমে লং মার্চের পক্ষে জনমত গঠন এবং সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়।
ঐক্যবদ্ধ অংশগ্রহণ ও জনসম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে এগারো দলীয় জোটের লং মার্চ সফল করতে কাজ করছেন যশোর জেলা এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা।




















