ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

যশোরে ৯৫ বোতল বিদেশি মদসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:১৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / ৪৪ বার পঠিত

যশোরে অভিযান চালিয়ে ৯৫ বোতল বিদেশি মদসহ দুইজনকে আটক করেছে এসআরবি-৬। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোরের ধলগা বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন যশোর এসআরবি-৬-এর স্কোয়াড লিডার ও কোম্পানি কমান্ডার ইমামীম মুবীন সরকার সুমন।

অভিযান সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৯৫ বোতল বিদেশি মদ উদ্ধার করেন এসআরবি-৬-এর সদস্যরা। এ সময় গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়। জব্দ করা প্রাইভেটকারটির নম্বর ঢাকা মেট্রো-গ-১৫-৪৬৮৫

আটক ব্যক্তিরা হলেন, ফরিদপুরের মধুখালী থানার আরপাড়া গ্রামের আব্দুল সাত্তার মল্লিকের ছেলে মোক্তার হোসেন এবং পটুয়াখালীর গলাচিপা এলাকার সেকেন্দার আলীর ছেলে রাজ্জাক।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকদ্রব্য পাচার ও পরিবহন প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অভিযান পরিচালনাকারী সংস্থা।

ট্যাগস :

যশোরে ৯৫ বোতল বিদেশি মদসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ

আপডেট সময় : ০২:১৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬