ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

যশোর আদ্-দ্বীন মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের বরণ ও বিদায়

যশোর দর্পণ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:০৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / ১১৭ বার পঠিত

যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে নবম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের বিদায় এবং দশম ব্যাচের নবাগত ইন্টার্ন চিকিৎসকদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুলাই) সকালে যশোরের পুলেরহাটে আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের ডা. সালাহউদ্দিন খান লেকচার থিয়েটারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আদ্-দ্বীন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সাবেক অধ্যাপক ড. জামালুন্নেসা। তিনি বলেন, আদ্-দ্বীন ফাউন্ডেশন পরিচালিত দেশের মেডিকেল কলেজ হাসপাতালগুলোর মধ্যে যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল একটি অনন্য প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিতে বিদ্যমান সীমাবদ্ধতা দূর করার চেষ্টা অব্যাহত থাকবে।

নবীন চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, “পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, পেশাগত জীবনে মানুষের সেবায় সবসময় নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবে। সততা, নিষ্ঠা ও মানবিকতা ধরে রেখে জীবনের লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. ইমদাদুল হক। তিনি নবীন চিকিৎসকদের মূল্যবোধ ও পেশাগত আদর্শ ধারণ করে চিকিৎসাসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান। পাশাপাশি প্রতিষ্ঠানের ২৫ বছর পূর্তি উপলক্ষে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে পুনর্মিলনী আয়োজনের প্রস্তাব দেন।

বিশেষ অতিথি ছিলেন আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সঞ্জয় সাহা। তিনি চিকিৎসকদের সততা, নৈতিকতা ও পেশাগত মর্যাদা বজায় রেখে রোগীদের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।

এ ছাড়া বক্তব্য দেন ডিজিও কোর্স কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. হাসানুজ্জামান, সার্জারি বিভাগের অধ্যাপক ডা. এস এম আবু আহসান, গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. শঙ্কর প্রসাদ বিশ্বাস, সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আব্দুর রহিম মোড়ল, মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ এস এম রিজওয়ান এবং ইন্টার্ন ডক্টর কো-অর্ডিনেটর ও ইএনটি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. সৈকত পারভেজ।

স্বাগত বক্তব্য দেন মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সুষ্মিতা নার্গিস। বিদায়ী ইন্টার্ন চিকিৎসকদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন ডা. শর্মিষ্ঠা ঘোষ এবং নবাগতদের পক্ষে বক্তব্য দেন ডা. ফারিয়া ইয়াসমিন। পরে মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ এস এম রিজওয়ান নবাগত ইন্টার্ন চিকিৎসকদের শপথবাক্য পাঠ করান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বায়োকেমিস্ট্রি বিভাগের প্রভাষক ডা. রুকসানা হাবিব। পবিত্র কোরআন তেলাওয়াত করেন পঞ্চম বর্ষের শিক্ষার্থী নাবিলা নুহাত খান। এ সময় আদ্-দ্বীন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উৎপাদিত ওষুধ বিষয়ে একটি উপস্থাপনা করেন প্রতিষ্ঠানের সিনিয়র এক্সিকিউটিভ পর্না সরকার।

অনুষ্ঠানে ইন্টার্নশিপ সম্পন্ন করা চিকিৎসকদের মধ্যে বিশেষ পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারীদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। পাশাপাশি কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং আদ্-দ্বীন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষে নবম ও দশম ব্যাচের চিকিৎসকদের অংশগ্রহণে ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ট্যাগস :

যশোর আদ্-দ্বীন মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের বরণ ও বিদায়

আপডেট সময় : ১০:০৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬