ঢাকা ১০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেতা-কর্মীদের মাঠে সক্রিয় থাকার আহ্বান

যশোরে জামায়াতের কর্মপরিষদ বৈঠক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৫৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / ৪৮ বার পঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা কর্মপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে যশোর জেলা জামায়াতের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল এমপি।

বৈঠকে কর্মপরিষদের সদস্যদের মধ্যে বিভিন্ন বিভাগের দায়িত্ব বণ্টন করা হয়। একই সঙ্গে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল এমপি বলেন, পরাজিত ফ্যাসিস্টদের সন্ত্রাসী কর্মকাণ্ড ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কঠোর ভূমিকা পালন করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই। তিনি জামায়াতের নেতা-কর্মীদের মাঠে-ময়দানে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সারাদেশে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে বলে তাদের অভিযোগ। বিশেষ করে গোপালগঞ্জ ও আশপাশের জেলাগুলোতে মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। খুন, অগ্নিসংযোগ ও লুটপাটের মতো কর্মকাণ্ডের মাধ্যমে দেশে পুনর্বাসিত হওয়ার কোনো সুযোগ নেই। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হাতে দমনে সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর বেলাল হোসাইন ও অধ্যক্ষ আবু জাফর সিদ্দীকী, জেলা সেক্রেটারি মোহাম্মদ গোলাম কুদ্দুস, সহকারী সেক্রেটারি মাওলানা রেজাউল করিম, অধ্যাপক শামসুজ্জামান, অধ্যাপক মনিরুল ইসলাম ও নূর-ই-আলী নূর মামুন।

এ ছাড়া কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ, মাস্টার রেজাউল করিম, অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাস, অ্যাডভোকেট গাজী এনামুল হক এমপি, অধ্যাপক আবুল হাশিম রেজা, অধ্যাপক জয়নাল আবেদীন, অধ্যাপক মুনির আক্তার, মাওলানা আব্দুস সমাদ, আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক মোক্তার আলী এমপি, খন্দকার রশিদুজ্জামান রতন, অধ্যাপক নজরুল ইসলাম হান্নান ও মাওলানা গোলাম মোরশেদসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নেতা-কর্মীদের মাঠে সক্রিয় থাকার আহ্বান

যশোরে জামায়াতের কর্মপরিষদ বৈঠক

আপডেট সময় : ১০:৫৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬