যশোর জেলা জামায়াতের ২২ সদস্যের কর্মপরিষদ গঠন
- আপডেট সময় : ১১:২৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / ৪৪ বার পঠিত

যশোর জেলা জামায়াতে ইসলামী সংগঠন পরিচালনার জন্য ২০২৭-২০২৮ সেশনে ২২ সদস্যবিশিষ্ট কর্মপরিষদ গঠন করা হয়েছে। শুক্রবার সকালে জেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা শুরা সম্মেলনে এ কর্মপরিষদ গঠন করা হয়। জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল এমপির সভাপতিত্বে সম্মেলনে জেলা শুরা সদস্যরা অংশ নেন। তাঁদের পরামর্শের ভিত্তিতে আগামী দুই বছরের জন্য জেলা সংগঠন পরিচালনায় ২২ সদস্যের কর্মপরিষদ গঠন করা হয়।
নবগঠিত কর্মপরিষদে জেলা নায়েবে আমীর মনোনীত হয়েছেন বেলাল হোসাইন ও অধ্যক্ষ আবু জাফর সিদ্দীকী। জেলা সেক্রেটারি হয়েছেন মোহাম্মদ গোলাম কুদ্দুস। এ ছাড়া জেলা সহকারী সেক্রেটারি মনোনীত হয়েছেন মাওলানা রেজাউল করিম, অধ্যাপক শামসুজ্জামান, অধ্যাপক মনিরুল ইসলাম ও নূর-ই-আলী নূর মামুন।
কর্মপরিষদের অন্যান্য সদস্যরা হলেন, অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ, মাস্টার রেজাউল করিম, অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাস, অ্যাডভোকেট গাজী এনামুল হক এমপি, অধ্যাপক আবুল হাশিম রেজা, মাওলানা আরশাদুল আলম, অধ্যাপক জয়নাল আবেদীন, অধ্যাপক মুনির আক্তার, আবু মাহদী, মাওলানা আব্দুস সমাদ, আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক মোক্তার আলী এমপি, খন্দকার রশিদুজ্জামান রতন, অধ্যাপক নজরুল ইসলাম হান্নান এবং মাওলানা গোলাম মোরশেদ।
নতুন এ কর্মপরিষদ ২০২৭-২০২৮ সেশনে যশোর জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবে।




















