যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা
- আপডেট সময় : ০৫:২৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / ২৯ বার পঠিত

যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৯টায় পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়।
যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা অংশ নেন। সভায় আগের সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন পর্যালোচনা করা হয়। পাশাপাশি চলতি মাসে পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদন ও সমস্যার বিষয় উপস্থাপন করা হয়।
পুলিশ সদস্যরা তাঁদের সার্বিক সুবিধা-অসুবিধা ও বিভিন্ন প্রস্তাব পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ দিয়ে তাঁদের বক্তব্য শোনেন এবং কিছু বিষয়ে তাৎক্ষণিকভাবে সমাধানের উদ্যোগ নেন।
সভায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ৪৫ জন পুলিশ ও নন-পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। পরে অবসরজনিত পিআরএলে যাওয়া জেলা পুলিশের চার সদস্যকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাজিবুল ইসলাম।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাখাওয়াত হোসেন, বিভিন্ন সার্কেলের কর্মকর্তারা, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, পুলিশ হাসপাতালের চিকিৎসক, আরআই পুলিশ লাইন্স, ডিআইও-১, সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), কোর্ট ইন্সপেক্টর, টিআই (প্রশাসন)সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।





















