ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত Logo শার্শায় পৃথক ঘটনায় নারীসহ গ্রেপ্তার ৫, আদালতে প্রেরণ Logo ঝিকরগাছায় অবৈধ দখলদার উচ্ছেদে ইউএনও’র কড়া সতর্কবার্তা Logo শার্শায় ভিক্ষুক পুনর্বাসনে দুই প্রতিবন্ধীকে ভ্যান প্রদান Logo শার্শায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগের সক্রিয় সদস্য গ্রেপ্তার Logo বেনাপোলে বিজিবি’র অভিযানে ভারতীয় চোরাচালান পণ্য আটক Logo পদ্মপুকুর-গাবুরা সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ Logo পাকশিয়া সম্মিলনী বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি তানভীর আলম Logo প্রগতি আদর্শ মাদ্রাসায় সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা Logo নড়াইলে সড়ক নির্মাণে ইটের বদলে ব্লক ব্যবহারের নির্দেশ

যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৪৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৬ বার পঠিত

যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় পুলিশ লাইন্স ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়।

যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদন, সুবিধা-অসুবিধা এবং পূর্বে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করা হয়।

সভায় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা তাদের সার্বিক সুবিধা-অসুবিধা ও বিভিন্ন আবেদন পুলিশ সুপারের কাছে উপস্থাপন করেন। পুলিশ সুপার মনোযোগ সহকারে তাদের বক্তব্য ও আবেদন শোনেন এবং কিছু বিষয়ে তাৎক্ষণিকভাবে সমাধানের ব্যবস্থা করেন।

ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার ৫৮ জন পুলিশ ও নন-পুলিশ সদস্যকে পুরস্কৃত করেন পুলিশ সুপার। এর মধ্যে কোতোয়ালী মডেল থানা, যশোরের অফিসার ইনচার্জ কবির হোসেন আগস্ট ২০২৬ মাসের শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত হন। এছাড়া শার্শা থানার এসআই (নিঃ) শরিফুল ইসলাম এবং চৌগাছা থানার এএসআই (নিঃ) কাজল কুমার দাস আগস্ট ২০২৬ মাসের শ্রেষ্ঠ এসআই ও এএসআই হিসেবে পুরস্কৃত হন।

পরে যশোর জেলা পুলিশে কর্মরত একজন নন-পুলিশ সদস্যকে অবসরজনিত (পিআরএল) বিদায় সংবর্ধনা দেওয়া হয়। কল্যাণ সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাজিবুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম পিপিএম সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাখাওয়াত হোসেন, সার্কেল কর্মকর্তাগণ, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ, পুলিশ হাসপাতালের চিকিৎসক, আরআই পুলিশ লাইন্স, ডিআইও-১, সকল থানার অফিসার ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, টিআই প্রশাসনসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা।

ট্যাগস :

যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৪৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬