ঢাকা ১১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্মাণকাজ দ্রুত শেষ করার নির্দেশ

যশোর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত

শফিকুল ইসলাম, যশোর
  • আপডেট সময় : ০৯:১১:২১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / ৪৯ বার পঠিত

যশোরের হরিনার বিলে নির্মাণাধীন মেডিকেল কলেজ হাসপাতালের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় তিনি নির্মাণকাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়ে বলেন, কাজে কোনো ধরনের অজুহাত চলবে না।

শনিবার (২১ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে তিনি প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এ সময় ১০ তলা হাসপাতাল ভবন, নার্সিং কলেজ ও নার্সিং ডরমিটরিসহ বিভিন্ন অবকাঠামোর নির্মাণ অগ্রগতি সম্পর্কে তাঁকে অবহিত করেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম। ডিসপ্লে বোর্ডে প্রকল্পের নকশা ও সার্বিক পরিকল্পনা তুলে ধরেন তিনি।

নির্মাণকাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারদের কাজের গতি বাড়ানোর পাশাপাশি গুণগত মান নিশ্চিত করার নির্দেশনা দেন। তিনি জানান, আগামী ডিসেম্বরে প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর সফরে আসবেন।

এ সময় মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আহমদ ফেরদৌস জাহাঙ্গীর সুমনকে নির্মাণকাজের মান যাচাই এবং যথাযথভাবে কাজ বুঝে নেওয়ার জন্য একটি কমিটি গঠনের পরামর্শ দেন প্রতিমন্ত্রী। হাসপাতালের ভবিষ্যৎ প্রয়োজন বিবেচনায় অতিরিক্ত জমি অধিগ্রহণের পক্ষেও মত দেন তিনি।

পরিদর্শনের আগে মেডিকেল কলেজের শিক্ষক, গণপূর্ত বিভাগের কর্মকর্তা ও ঠিকাদারদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী। পরে তিনি হাসপাতাল প্রাঙ্গণে একটি হরিতকী গাছের চারা রোপণ করেন। মেডিকেল কলেজে পৌঁছালে অধ্যক্ষ ও শিক্ষকরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, মেডিকেল কলেজের অধ্যাপক ডা. শরিফুল আলম খান, অধ্যাপক ডা. এবিএম দেলোয়ার হোসেন, সহকারী অধ্যাপক ডা. ফারুক এহতেশাম পরাগ, সহকারী অধ্যাপক ডা. উবায়দুল কাদির উজ্জ্বল, ড্যাবের কেন্দ্রীয় নেতা সহকারী অধ্যাপক ডা. রবিউল ইসলাম তুহিনসহ কলেজের শিক্ষক, গণপূর্ত বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ঠিকাদাররা।

প্রায় ৬৭৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এ প্রকল্পে হাসপাতাল ভবনসহ প্রয়োজনীয় চিকিৎসা ও শিক্ষা অবকাঠামো গড়ে তোলা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের বিশেষায়িত চিকিৎসাসেবার সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :

নির্মাণকাজ দ্রুত শেষ করার নির্দেশ

যশোর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত

আপডেট সময় : ০৯:১১:২১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬